প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৫:২১ পি.এম
কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে শুভ ও সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ।
নবনির্বাচিত পদধারীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান),অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ) দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা), পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: রাকিবুল ইসলাম (সময় এর আলো)
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) ও মো. আব্দুল মজিদ (একুশে সংবাদ)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এছাড়াও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিবিএন ২৪ এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন ও ডেইলি সানের রিপোর্টার যায়েদ হোসেন মিশু।
নতুন নেতৃত্বের অধীনে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.