করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ২০৯ জনের। এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। গতকাল শনাক্ত ছিলো ১১ হাজার ৪৩৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত কমেছে, তবে বেড়েছে মৃত্যু। আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ১২।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।
২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১১ জন। এ ছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.