জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় 'গৃহায়ন ভবন' এর সামনে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় শামিমুল হক ছিদ্দিকী বলেন, কাজের স্থান এবং আশপাশের পরিবেশ যদি সুন্দর না হয় তবে কর্মীরা শতভাগ মন দিয়ে কাজ করতে পারেন না। তাই আমি যোগদানের পর থেকেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার আবাসন ব্যবস্থা নিশ্চিতের জন্য সরকারি ম্যান্ডেটপ্রাপ্ত প্রতিষ্ঠানটিকে কাজে এবং পরিবেশে সুন্দর এবং স্বচ্ছতা আনার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, সকল কর্মীদের কাজের মাধ্যমে আগতরা যাতে সঠিক সেবা পান সে জন্য গতিশীলতা ও সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে। '
সংশ্লিষ্টরা জানান, জাগৃকের প্রধান কার্যালয়ে আগত সেবা প্রত্যাশিত হয়রানি লাঘবে ও সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
দেখা যায়, গৃহায়ন ভবনের সামনে স্থায়ী ও মৌসুমী ফুল ও ওষধি গাছ এবং গৃহায়ন ভবন' এর সামনে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে হচ্ছে। দৃষ্টিনন্দন ফুলের বাগান ভবনে আগত সেবা প্রত্যাশী ছাড়াও যাতায়াতকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। এ ছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সকল মাঠ পর্যায়ের অফিসে বৃক্ষরোপণসহ নানাবিধ মৌসুমী ও স্থায়ী ফুল গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি এ কে এম সামছুদ্দোহা পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.