
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে ইতিহাসের ‘নিকৃষ্টতম’ হিসেবে অভিহিত করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি মন্তব্য করেন, একজন বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে এমন রায় দেওয়াটা লজ্জাজনক এবং এটি বিচারিক অবিচার বা ‘মিসক্যারেজ অব জাস্টিস’ হিসেবে গণ্য হওয়া উচিত।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুকের আপিল শুনানিকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন। শুনানিতে মুক্তিযুদ্ধের সময় মাত্র ১৩ বছর বয়সি একজনকে কীভাবে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। এই বয়সকালে সংঘটিত অপরাধের অভিযোগে সাজা দেওয়ার যৌক্তিকতা নিয়েও সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেরপুরের নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত সংস্থা চারজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছিল। এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.