কর্ণফুলী উপজেলায় র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে কাভার্ডভ্যানে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয় এক মাদক কারবারিকে।
শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান,
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তথ্য ছিল কাভার্ডভ্যানে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে পাচার করা হচ্ছে।
তিনি আরও জানান, তল্লাশির সময় বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান থামানো হয়। পরে গাড়িটির পেছনের অংশে বিশেষ কৌশলে তৈরি লোহার গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।এসময় জড়িত একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নাজমুল হক (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।
পরে ইয়াবা ও জব্দ করা কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.