"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ওই দিবস পালিত হয়েছে।
সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে।
উপজেলা সমবায় অফিসার সৈয়দ মেহেদী মাসুদ এর সভাপতিত্বে ও স্বর্ণ তারকা বহুমুখী সমবায় লিঃ এর সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় জাতীয় সমবায় দিবসে বক্তব্য রাখেন কালিয়াকৈর ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার ইমাম মেহেদী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রাজ্জাক, কালিয়াকৈরে প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈরে মৎস্য আড়তদার সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ সোহেল রানা প্রমুখ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.