গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এর উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অর্থায়নে দুস্ত ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই অনুদান বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, গাজীপুর জেলা জার্সাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, কালিয়াকৈর পৌর মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক সহ উপকারভোগী ব্যকিতবর্গ।
অনুদানপ্রাপ্ত ১২২ জন সুবিধাভোগী ব্যক্তিদের মাঝে দশ হাজার টাকা করে মোট ১২ লক্ষ ২০ হাজার টাকার চেক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.