গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ফাইজুল ইসলাম দেলোয়ার।
মঙ্গলবার (১০ নভেম্বর) কালিয়াকৈর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাইজুল ইসলাম দেলোয়ার জানান, আমার বাবা ও ফুফুর মধ্যে সম্পাদিত আপোষ বণ্টননামা অনুযায়ী ডাকুরাইল ও বড়ইবাড়ী মৌজার জমি ভাগাভাগি হয়। পরবর্তী সময়ে তাঁরা নিজ নিজ অংশের জমি উত্তরসূরিদের হেবা দলিল করে দেন।
ফাইজুলের অভিযোগ, তাঁর ফুফাতো বোনের ছেলে মোস্তফা ও প্রবাসী রোস্তমের বণ্টননামার শর্ত অস্বীকার করে ডাকুরাইল এর জমি দখল করে। এ নিয়ে গাজীপুর জজ আদালতে মামলা করলে আদালত দেলোয়ার হোসেনের পক্ষে রায় দেন এবং আপিলেও সেই রায় বহাল থাকে। পরে আদালতের রায় অমান্য করে জমি দখল করে রাখে । গত ১৭ অক্টোবর ঘর সংস্কারে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০ অক্টোবর তাঁদের সিমেন্টের খুঁটি ও জালের বেড়া ভাঙচুর করা হয়। থানায় অভিযোগ দায়ের করা হলেও পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত, জবরদখল বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সুলতান সিকদার, সিফাত আহমেদ, শামীম দেওয়ান, আজিম উদ্দিন প্রমুখ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.