
কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতা ২০২৬-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী আয়ানা হাসান। বিশ্বজুড়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণ লেখকদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় তাঁর কৃতিত্বের কথা আনুষ্ঠানিকভাবে ১৬ নভেম্বর ই-মেইলের মাধ্যমে জানিয়েছে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি। ১৬ নভেম্বর রয়্যাল কমনওয়েলথ সোসাইটি থেকে আনুষ্ঠানিকভাবে ই–মেইলে এই স্বীকৃতির খবর পান আয়ানা হাসান। কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিযোগীদের মধ্যে লেখালেখির প্রতিযোগিতা এটি।
একাডেমিয়া স্কুলের এ-লেভেল শিক্ষার্থী আয়ানা হাসানের লেখাটি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ শৈলীতে। নিজের লেখায় তিনি ফুটিয়ে তুলেছেন কীভাবে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথাগুলো ভৌগোলিক দূরত্ব এবং নানা সাংস্কৃতিক ভিন্নতা জয় করে মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে। বিভিন্ন জনপদ ও সম্প্রদায়ের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন যে সেতুবন্ধ হিসেবে কাজ করে, তা-ই ছিল তাঁর লেখার মূল উপজীব্য।
এ বছর কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশ থেকে রেকর্ড ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়েছিল। এত বিশাল সংখ্যক প্রতিযোগীর ভিড়ে সেরা হয়ে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়া নিঃসন্দেহে বড় অর্জন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি তাদের অভিনন্দন বার্তায় তরুণদের সৃজনশীল চিন্তার প্রসারে গুরুত্বারোপ করেছে। তারা তরুণ লেখকদের নিজ নিজ সমাজ ও বিশ্ব পরিসরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিজেদের কণ্ঠস্বর জোরালো করার আহ্বান জানিয়েছে।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আয়ানা হাসান বলেন, ‘নিজের দেশ সম্পর্কে ভালো কিছু বলার বা করার চেষ্টা আমাদের সবার থাকা উচিত। বিশ্বের যেকোনো প্ল্যাটফর্মে আমি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ কাজে লাগাতে চাই। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে লিখে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন আমার জন্য সত্যিই গর্বের বিষয়।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.