কুড়িগ্রামের কালীরচরে প্রাথমিক শিশু শিক্ষার বিষয়টি বিবেচনা করে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এতে উচ্ছ্বসিত এলাকার শিশু-অভিভাবকসহ চরের সাধারন মানুষজন।
সোমবার (৩ জুন) কালীর আলগা চরে সদর উপজেলার সকল দপ্তরের অফিসারদের উপস্থিতিতে স্কুলটির উদ্বোধন করা হয়। এসময় স্কুলগামী শিশুদের গল্পের বই, খেলাধুলার জন্য ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট সেট ও জাম্পিং দড়ি উপহার দেওয়া হয়েছে। এছাড়া চর বাসির জন্য বিনামূল্যে বিভিন্ন জাতের ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
কালির আলগা চরের বাসিন্দা রহিম মিয়া বলেন, এখানে কোনো স্কুল ছিল না। এবং যোগাযোগ ব্যবস্হা ভালো না থাকায় আমাদের শিশু সন্তানরা পড়াশোনা করতে পারত না। এখন বিদ্যালয়টি চালু হওয়ায় চর এলাকার সকলেই অনেক আনন্দিত।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুল আলম হালিম বলেন, আমাদের উদ্দেশ্য স্মার্ট চরের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ ছাড়া কালীর আলগার চরের মানুষজনের জন্য বাড়ি ভিটে উচুঁকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্কুলটির উদ্বোধন শেষে ফুটবল, মোরগ লড়াই ও দড়ি লাফ খেলার প্রতিযোগিতার আয়োজন শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.