কুড়িগ্রামে পুকুরের জলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া এলাকার জনৈক মোকছেদ আলী'র পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের বাঁশঝাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী ওই বাঁশঝাড়ের পাশে মোকছেদ আলী'র পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ২০/২২ বছরের যুবকের। তার গায়ে গেঞ্জি ছিল এবং নিচের অংশে কিছুই ছিল না।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর আমরা লাশ উদ্ধার করি। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ৩/৪ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা করছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.