কুড়িগ্রামে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে স্মৃতি রাণী (৩৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্মৃতি রাণী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিক চন্দ্রের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
সরেজমিনে জানাযায়, নিহত স্বৃতির স্বামী কার্তিক চন্দ্র কাজের উদ্দেশ্যে ঢাকায় গেছেন। তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আরাজি কদমতলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.