কুড়িগ্রামে দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কুরআন খতম ও দোয়া মাহফিল।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, যুগ্ম সম্পাদক উম্মে আছমা ইসলাম রিতা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.