কুড়িগ্রামের উলিপুরে তীব্র গরমে মাঠে ধান কাটতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত দিনমজুর ওই এলাকার বাসিন্দা।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আবুল হোসেন দিনমজুরের কাজ করত। প্রতিদিনের মতো আজও অন্যের জমিতে কাজ করতে গিয়েছিল। বেলা ১১টার দিকে জমিতে ধান কাটতে কাটতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। হাসপালাতে নেওয়ার সুযোগও পায়নি। ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.