কুড়িগ্রামে রাতের আঁধারে গৃহবধূকে (২৫) জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় বাবু মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক বাবু উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের দেলদার হোসেনের ছেলে।
রবিবার (২৬ মে) উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, থেতরাই ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী গৃহবধূ একমাত্র সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়িতে পুরুষ না থাকায় দীর্ঘদিন ধরে বাবু ও তার সঙ্গীরা নানাভাবে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিগত ১০ ফেব্রুয়ারি ওই গৃহবধূ রাতে টিউবওয়েলের পানি আনতে বের হন। এ সময় ওৎপেতে থাকা বাবু মিয়া ও তার সঙ্গীরা জোর করে বাড়ির অদূরে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ঢাকা থেকে ফিরে এসে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে বাবুর সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করে আজ রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.