কুড়িগ্রামে আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহৎ নির্বাচনী মহাসমাবেশ। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াত।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের চামড়ার গোলা এলাকায় জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান জানান, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের পক্ষে সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। পাশাপাশি চার আসনের জোট প্রার্থীদের উপস্থিতিতে জনসভা আরও প্রাণবন্ত হবে।
জেলা জামায়াতের আমির জানান, এ মহাসমাবেশে ৪ থেকে সাড়ে ৪ লাখ নারী-পুরুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় জামায়াত ও জোটের জেলা ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.