কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন এক কিশোর ও এক গৃহবধূ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান তিনি। এ সময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে মাঠেই গুরুতর আহত হন রিয়াজুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই সময়ে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হয় বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫)। এছাড়া রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে আহত হন গৃহবধূ ইসমত আরা। আহত দু’জনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বায়েজিদের বাবা আশরাফুল ইসলাম বলেন, “বৃষ্টি শুরু হলে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই। কিছুক্ষণ পর বজ্রপাত হলে সে আহত হয়।”
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হঠাৎ বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.