কুড়িগ্রামে ২০২৪ মৌসুমের ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক ভাচুর্য়াল মিটিংয়ে সিদ্ধান্তের পর কুড়িগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন সদর খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়।
এসময়ে উপস্হিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: দেলওয়ার হোসেন, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা মিল মালিক সভাপতি বীরমুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক আব্দুল হাই রন্জু।
চলতি বছর নির্ধারিত সময়সীমার মধ্যে কুড়িগ্রাম জেলায় ২২ হাজার ৭শ ২৯ মেট্রিক টন সিদ্ধ চাল, ১১ হাজার ৮শ ৮১ মেট্রিক টন ধান এবং ১ হাজার ১৪ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৪৫ টাকা ও আতব চাল প্রতিকেজি ৪৪ টাকা নির্ধারণ করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.