কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নাওডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছয়ফুল বেগম (৫৫) ওই এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অসুস্থতার কারণে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন এবং অতীতেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
প্রতিবেশী গেন্দী বেগম বলেন, “তিনি প্রায় প্রতিদিনই ঘুমের ওষুধ খেতেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় দিন কাটছিল তার।”
নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য সন্তোষ আলী জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.