বর্বর ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুসহ সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা এ বিক্ষোভ ও মানববন্ধন করেন। বিক্ষোভ শেষে ছাত্র সমাবেশেরও আয়োজন করে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ, মানববন্ধন, ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। এরপর কলেজ গেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বী, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন, বিজয় কুমার সেন, নুরনবী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দাসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার দাবি জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.