কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে লাবন্য মিয়া (১২) নামে আরও এক কিশোর।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি জমিতে খেলছিল রানা ও লাবন্য। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুজনই গুরুতর আহত হয়। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়।
তবে হাসপাতালে নেওয়ার পথেই রানার মৃত্যু হয়। আহত লাবন্যকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত বলে পরিবার জানিয়েছে।
নিহতের চাচাতো ভাই রাজু মিয়া বলেন, খেলাধুলার সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। আহত লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। নিহত ও আহত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.