কুড়িগ্রামে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ মে) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায়।
নিহত মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার পর থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেমে যাওয়ার পর মেহের জামাল চৌমুহনী বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি ওয়াপদা সড়কে পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বিষয়টি জেনেছি। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.