পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য ভিজিএফের বরাদ্দকৃত ১ হাজার ১৬৯ কেজি চাল এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ।
এর আগে ওই ব্যবসায়ীর থেকে ১০ কেজি করে বরাদ্দের ৬৫টি স্লিপও উদ্ধার করা হয়। পরে এসব চাল ও স্লিপ জব্দ করে কচাকাটা থানা হেফাজতে দেয় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কচাকাটা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ চলছিল। এসময় বরাদ্দকৃত চাল বিতরন না করে তা বিক্রির অভিযোগ উঠলে ট্যাগ কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পাশে নায়কের হাটের শহিদুল ইসলামের বাড়ি থেকে ২০ বস্তা ও মতিনের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।এসব বস্তায় ১ হাজার ১৬৯ কেজি চাল পাওয়া যায়।
এ সময় সহিদুলের বাড়ি থেকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম স্বাক্ষরিত ৫০টি ও চেয়ারম্যান স্বাক্ষরিত ১৫টি স্লিপ পাওয়া যায়। এসব স্লিপের বিপরীতে ৬৫০ কেজি চাল বরাদ্দ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ ভিজিএফের অধিকাংশ কার্ড ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় মেম্বার ও চেয়ারম্যান। চাল বিতরণের দিন ব্যবসায়ীদের লোকজন এসে চাল তুলে নিয়ে যায়। হতদরিদ্ররা ভিজিএফের চাল পায় না।
এ বিষয়ে কচাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান, নিয়ম মোতাবেক চালের স্লিপ বিতরণ করা হয়েছে। আর উদ্ধারকৃত স্লিপ ৫নং ওয়ার্ড মেম্বারের। সে দায় আমার নয়।
কচাকাটা থানা পুলিশের ওসি বিশ্বদেব রায় জানান, উদ্ধারকৃত চাল ও স্লিপ থানা হেফাজতে রয়েছে।নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ
ভিজিএফ এর চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.