কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২৬ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার সাজল মিয়ার ছেলে। তার বাবা পেশায় একজন ভ্যান চালক।
পুলিশ ও স্হানীয়রা জানান, সোহাগ মোবাইলের প্রতি খুব আসক্তি হওয়ায় সকালে তার বাবা মোবাইল ফোন লুকিয়ে রেখে কাজে যান। এদিকে সোহাগ মোবাইল না পেয়ে রুমে ঢুকে কান্নাকাটি শুরু করে এবং একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.