নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে শিক্ষার্থী আশিক হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে রংপুর বিভাগীয় শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদ্দাম হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান। তিনি জানান, আজ সন্ধ্যায় সাদ্দামকে রংপুর শহরে গ্রেফতারের পর কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.