কুড়িগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত নজির হোসেন (৫৫) উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।
আজ শুক্রবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত মোটরসাইকেল চালক হলেন উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)।
পুলিশ ও স্হানীয়রা জানান, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে অটোরিকশায় ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নজির হোসেন। অটোরিকশাটি ছড়ারপাড় এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেল চালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.হোমায়রা নজির হোসেনকে মৃত ঘোষনা করেন এবং আহত জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.