কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাগেশ্বরী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, আসাদুজ্জামান রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তালিকাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.