কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজের একটি বাস ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে তাদের সিটের খুটি ভেঙ্গে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ করছিল। দুপুরের দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।
আহসান এন্টারপ্রাইজের ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েল্ডিং) করেছে। সেই ঝালাইয়ের আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এতে সিটে আগুন লাগে। এ ঘটনায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.