কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম বেবু বলেন, দলের স্বার্থে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের বিজ্ঞপ্তি হয়েছে। আরও আগে কমিটি বিলুপ্ত হওয়া উচিত ছিলো।
২০১৫ সালে কমিটি হয়েছিল। সে হিসাবে কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়েছে। জেলায় দলের মধ্যে গ্রুপিং থেকে দলকে রক্ষার স্বার্থে এটি খুবই ভালো সিদ্ধান্ত। আমরা আশা করছি, পরবর্তী কমিটি দলকে আরও সাবলীল করে তুলবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.