কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো হয়েছে। পরে ওই ঘরের মেঝে থেকে বুলেটটি উদ্ধার করে বিজিবির সদস্যরা।ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের ৯৩১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশের একটি বাড়িতে।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় বিষয়টিকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান কাটার পর অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রোববার (১২ মে) বিকেলে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করেন। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যরাও তাদের পিছু নেয়। প্রায় ৩০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত ভারতের ভেতরে চলে যান বিএসএফের ওই সদস্য।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ।
তিনি বলেন, সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসিটিভির ফুটেজ পর্যালোচনাপূর্বক আজ মঙ্গলবার আবারও পতাকা বৈঠকের মাধ্যমে গুলিবর্ষণের কারণ জানাতে চেয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.