ইমিগ্রেশন কার্যক্রম ছারাই চলছে কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর। বন্দরটি চালু হওয়ার ১০ বছর হলেও ইমিগ্রেশন ব্যবস্থা নেই। ফলে আমদানি-রপ্তানি কাজে ভারতে যেতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে হয় ব্যবসায়ীদেকে। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তাদের।
জানাযায়, ২০১৩ সালের সেপ্টেম্বরে দেশের ১৮তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দর। চালুর পর থেকেই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বন্দরটি। এদিকে বন্দরটি চালু হওয়ার দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও এখনো শুরু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম। সে কারনে চরম দুর্ভোগে পরেছেন ব্যবসায়ীরা।
এবিষয়ে ব্যবসায়ী নেতারা জানান, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোন ফল পাওয়া যাচ্ছে না।এ কারনে অনেক ব্যবসায়ী এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ জানান, এ বন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালুর ব্যপারে খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থার নেয়া হবে।
কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু হলে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয় অনেকটা বেড়ে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.