কুমিল্লায় অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে,দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের ৬টি ডাকাতি মামলার আসামি মো. সাদ্দাম হোসেন (৩২), কোতোয়ালি থানার আলেখারচর এলাকার ৭ মামলার আসামি মো. সুমন (৩০), বুড়িচং উপজেলার ৫ মামলার আসামি মো. নজরুল ইসলাম দুলাল (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের ৬ মামলার আসামি মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট এলাকার ৭ মামলার আসামি ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের ৭ মামলার আসামি মামুনুর রশিদ সোহাগ (৩৫) ও ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের ৮ মামলার আসামি মো. শাহীন (২৫)।
ডিবি পুলিশ জানায়, জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ১৪/১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়
এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ২ রাউন্ড বার বোর কার্তুজ, ১টি লোহার কাটার, ১টি লোহার হাইড্রোলিক কাটার, ১টি কাঠের বাটযুক্ত লোহার ধামা, ১টি লোহার ছেনি, ১টি লোহার দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের নেটওয়ার্ক অনেক বড়। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.