কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করে লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পংকজ বড়ুয়ার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা ( ডিবি), তিতাস থানা ও দাউদকান্দি থানা পুলিশ শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের কাছ থেকে স্বর্ণ গহনা সহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। শনিবার বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সংগবদ্ধ একটি ডাকাত দল বৃহস্পতিবার রাতে জেলার তিতাস উপজেলার উজিরা কান্দি গ্রামের মৃত এমদাদুল হক ও কাকিয়া খালি গ্রামের মৃত মমতাজ মিয়ার বাড়িতে দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাত দল বাড়ির লোকজনকে জিম্মি করে ও মারধর করে স্বর্ণ গহনা সহ সর্বস্ব লুটে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে তিতাস থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়ার তত্ত্বাবধানে শুক্রবার রাতভর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ,তিতাস ও দাউদকান্দি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ১২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে -কুমিল্লার বাংগরা বাজার থানার জীবন মিয়া (৪৫),দাউদকান্দির দেলোয়ার হোসেন (৪৫),আনোয়ার হোসেন (৪৫), নাসির (৩৬),আবু তাহের ( ২২), জামাল প্রকাশ কুদ্দুস (৪০), কামাল (৩২), মকবুল হোসেন (৩৭), তিতাস থানার ওবায়দুল ( ৩৫),চান্দিনা থানার হানিফ (২৯), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সৌরভ (২৩), কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জহির (৪৮)।
অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বোচ্চ ১১টি করে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.