কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গনসংযোগ ও দাওয়াতী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী"গণসংযোগ ও দাওয়াতী পক্ষ ২০২৫' এর অংশ হিসেবে বুধবার বিকেল চারটায় পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জামায়েত ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা মু, ইবরাহীম এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু,মাহফুজুর রহমান।
পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী মু, ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সিটি করপোরেশনের উত্তরের কর্মপরিষদের সদস্য,সাবেক চৌদ্দগ্রাম উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,গত ১৬ বছরে দেশের মানুষ তাদের সকল অধিকার থেকে বঞ্চিত ছিলেন।বিগত দিনে ফ্যাসিবাদী সরকার অনেক টাকা বিদেশে পাচার করেছে এবং মানুষের উপর অনেক অত্যাচার জুলুম - নির্যাতন করেছে। কারণ তারা আখেরাতকে ভয় করত না। এখন আমাদের এমন লোককে নির্বাচন করতে হবে যারা আল্লাহ ভীরু আখেরাতকে ভয় করে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে সোনার বাংলার জমিনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলে দাঁড়ি-পাল্লা মার্কায় ভোট দিব ইনশাআল্লাহ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.