কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে হাইওয়ে পুলিশের লুন্ঠিত একটি অস্ত্রসহ দুটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলার মুরাদনগর উপজেলার লাজৈর এলাকার একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় এ দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর থানার লাজৈর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সড়কের পাশে একটি ডোবা থেকে কসটেপে মোড়ানো অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি হাইওয়ে পুলিশের চাইনিজ রাইফেল রয়েছে। এটি জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় পার্শ্ববর্তী ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুন্ঠিত অস্ত্র বলে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় মুরাদনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.