কুমিল্লার তিতাসে ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছে। এ সময আহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলার তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে গোসলরত অবস্হায় নারীদের ওপর পড়ে । ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যায় এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী গোসল করতে যান। রাজাপুর থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে চাপা পড়ে তিন নারী নিহত হয়েছে। আহত শিশুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.