কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি, লাইসেন্সবিহীন ফার্মেসী পরিচালনা এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় দুই ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়৷
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫ টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। অভিযানে অংশ নেন কুমিল্লা জেলা ড্রাগ সুপার মো. শাহ জালাল ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
অভিযানে ‘উপমা ফার্মেসি’কে বিক্রয় নিষিদ্ধ শ্যাম্পল রাখায় ১০ হাজার এবং ‘মীর মেডিকেল হল’কে ইন্ডিয়ান ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানকে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপমা ফার্মেসির তারেক নামের একজনকে জরিমানা দিতে অপারগতা দেখালে আটক করে পরে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম আজকের কাগজকে বলেন, “ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, লাইসেন্সবিহীন ফার্মেসী এবং গ্রাহকদের ঠকানোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।” তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অভিযান চলাকালে ফার্মেসী বন্ধ রাখলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.