কুমিল্লার দাউদকান্দি থানায় মাদক কেলেঙ্কারির ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান কর্মস্থল ত্যাগ করেন। বুধবার (১ জুলাই)রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।
এর আগে একই ঘটনায় থানার ওসি এমএ বারীকেও প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক শামসুল আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ জুন) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার আগে ফায়ার সার্ভিসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেদিন নাইট ডিউটিতে কর্তব্যরত ছিলেন থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে এ দুই পুলিশ কর্মকর্তা মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তিন মাদক কারবারির কাছে ধাপে ধাপে মাদকগুলো বিক্রি করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ওই দুই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। তবে বিষয়টি অস্বীকার করেছে ওই দুই পুলিশ কর্মকর্তা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.