ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির রাজারহাট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫/২০ জন যাত্রী। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিল্পী বেগম পটুয়াখালী জেলার বাকেরগঞ্জ থানার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোর্স পটুয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত আনুমানিক সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদ নগর চায়না এলুমিনিয়াম ফ্যাক্টরি এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পী বেগম নাসে এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় ১৫/২০জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনীর সহযোগিতায় বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর দাউদকান্দি হাইওয়ে থানাতে নিয়ে আসা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.