কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ঘটনাস্থল থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার ঈদগাহ সংলগ্ন এলাকায় রাতের কোনো এক সময়ে ট্রেন থেকে পড়ে ওই যুবক নিহত হয়ে থাকতে পারে। নিহতকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি খেটে খাওয়া একজন সাধারণ মানুষ।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.