কুমিল্লার চৌদ্দগ্রামে তিন রাউন্ড শর্ট গানের কার্তুজ ও পুলিশের ইউনিফর্ম সহ মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুন করার দিঘির পাড়ে মাজারের সামনে পৌর এলাকার ৩নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের আবদুল জলিলের পুত্র মো: সোহেল (৩৫) একটি ট্রান্ক সহ সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করলে স্হানীয় লোকজন
চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে এস আই মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের সাথে থাকা ট্রাঙ্কটি খোলে ৩টি শর্ট গানের কার্তুজ,১টি পুলিশের ইউনিফর্মের শার্ট ও ১টি রিফ্লেকটিং বেল্ট জব্দ করা হয়।
এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম থানায় অস্র আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত সোহেল কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.