কুমিল্লার চান্দিনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও অস্ত্রসহ ২০ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজালাল (৪৮) কে গ্রেপ্তার করেছে । মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় উপজেলার মহিশচাইল ইউনিয়নের ছগুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজালাল ছগুরাপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। চান্দিনা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সে ২০টি ডাকাতি ও অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চান্দিনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে ছগুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত হওয়ার পর শাহজালাল পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.