কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ঢাকার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী মো. রুবেলকে (২৮) গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ২৪ জুলাই দাউদকান্দি টোলপ্লাজায় তল্লাশি অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান। সেখানে ইয়াবাগুলো গণনা করে জব্দ তালিকা তৈরি করা হয়।
দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজায় একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জগামী প্রাইভেটকার থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.