কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভাওরখোলায় আট বছরের এক শিশু কন্যা এই ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির ভাওরখোলা গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় এলাকায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।
মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ফেসবুকে এই ঘটনাটি লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে নাসিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.