কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি'র) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট সোমবার আনুমানিক তিনটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি'র) অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের দুইশত গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক স্থান হতে বিজিবি টহল দল ৮০ কেজি গাঁজা আটক করে।
উল্লেখ্য, আটককৃত মালামালসমূহ চৌদ্দগ্রাম থানায় জমা করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.