কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে '২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি মৌসুমে অনাবাদী ও মৌসুমী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ প্রকল্পের আওতায় উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৫ শ কৃষকের মাঝে একযোগে বিনামূল্যে সরিষা বীজ ও তিন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়। এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে সরিষা চাষ করতে পারে সে পরিমাণ ১ কেজি সরিষা বীজ এর সাথে তিন ধরণের মোট ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ। বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
প্রধান অতিথি বলেন,আমি বিশ্বাস করি আজকের এই কার্যক্রম চৌদ্দগ্রাম উপজেলায় কৃষির সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.