বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে ৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা আইটি কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড.মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারী ড.সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, জেলা জামায়াত নেতা গোলাম সরওয়ার মজুমদার, কামাল উদ্দিন জাফরি, খাইরুল ইসলাম, মু.ইছরাইল মজুমদার, জয়নাল আবেদীন, মাওলানা ইব্রাহিম,বেলাল হোসাইন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.