কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির সময় ৯ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, চাঁদাবাজরা নিমসার কাঁচাবাজারে ব্যবসায়ীদের কাছে থেকে টোল আদায়ের নামে চাঁদা আদায় করছিলো। এ সময় চাঁদা আদায়ের রশিদ চেক করে দেখা যায়, ব্যবসায়ীদের কাছে থেকে ট্রাক প্রতি ১৭শ টাকা, লেগুনা প্রতি ১৫শ টাকা, ছোট গাড়ি প্রতি ১ হাজার টাকা, অটোরিকশা থেকে ৪শ থেকে ৫শ টাকা করে চাঁদা আদায় করছিল তারা।
কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনো চাঁদাবাজি চলবে না। এ বিষয়ে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।
বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, কুমিল্লার নিমসার বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি। বুধবার যৌথ অভিযান চালিয়ে নিমসার কাঁচাবাজার থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.