কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের গাংরা নামকস্হান থেকে ৮৯.৮ কেজি গাঁজা,৬০ বোতল মদ ও একটি কালো রংয়ের হাইয়েস গাড়ি আটক করেছে। ৫ অক্টোবর সোমবার আনুমানিক ৬ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গীতবাড়ি বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৬ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক ১ টি হায়েস মাইক্রোবাসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত মালামালসমূহ চৌদ্দগ্রাম থানায় জমা করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.