কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(২১ এপ্রিল) ৩ ঘটিকায় সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৫'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৭২ লক্ষ ১৬ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)তথ্যটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.